তোমার ক্ষমতার দম্ভ তোমার অহঙ্কার আজ শেষ হয়ে গেছে | পথে কারা তোমাকে নামিয়ে আনলো যাদের তুমি এতদিন নিজের স্বার্থে বাংলার মাটিতে স্বযত্নে বৃদ্ধি পেতে সাহায্য করেছ | যতোদিন বিজেপির কাছে তোমার প্রয়োজন ছিল ততোদিনই বিজেপি তোমাকে সাহায্য করেছে , তোমাকে দুর্গা বানিয়েছে | আজ আর বিজেপির কাছে তোমার প্রয়োজন নেই , তাই তোমাকে ছুঁড়ে ফেলতেও ওরা দেরি করবে না | শুধু মাত্র ক্ষমতার শীর্ষে পৌছবার জন্যে তুমি , মমতা ব্যানার্জী ,ভারতীয় জনতা পার্টির মতো একটা চরম সাম্প্রদায়িক দলকে বাংলার মাটিতে শিকড় গেঁড়ে বসতে সাহায্য করেছ , মাওবাদীদের সাথে হাত মিলিয়ে জঙ্গলমহলে ৩০০ র বেশি সিপিআইএমের কমরেডকে হত্যা করেছ | তোমার এই ধ্বংসাত্মক রাজনীতির কারণে আজ শুধু তুমি নিজেই ডোবো নি সেই সাথে রাজ্যটারও চরম সর্বনাশ করে দিয়ে গেলে | যে রাজ্যটায় তোমার উত্থানের আগে পর্যন্ত কোন সাম্প্রদায়িক রাজনীতি ডানা মেলতে পারে নি সেই পশ্চিমবঙ্গে আজ তোমার প্রশ্রয়ে হিন্দুত্ববাদী রাজনীতি বিজয়ী হয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে গেছে | যে মুসলিম সমাজ এতদিন তোমাকে সর্বস্ব উজাড় করে সমর্থন করে গেছে সেই মুসলিম সমাজকে তুমি একদল হায়নার মুখে ফেলে দিয়ে গেলে | সিপিআইএম আদর্শভিত্তিক রাজনীতি করে , তাই আজ থেকেই আবার সেই আদর্শকে সামনে রেখে তারা লড়াই সংগ্রামের রাজনীতি শুরু করবে | কিন্তু তুমি কী করবে মমতা ব্যানার্জী তোমার না আছে কোন আদর্শ না আছে সততা না আছে স্বচ্ছতার সাথে লড়াই করার মানসিকতা | যারা এতদিন তোমার সমস্ত অপকর্মের সাথী ছিল তারাও নিজেদের বাঁচাবার জন্যে হয় বিজেপিতে ভিড়ে যাবে না হয় তোমার কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যাবে |গতকালকের একটা ঘটনা তুমি কি দেখেছ , জয়ের আনন্দে কিছু বিজেপি সমর্থক যাদবপুরের রাস্তার ধারে অবস্হিত কমরেড লেনিনের মূর্তিতে গেরুয়া রং লাগিয়ে দিয়েছিল | এই খবর পাওয়া মাত্র কমরেড সৃজন ভট্টাচার্য সেখানে পৌঁছে গিয়ে কমরেড লেনিনের মূর্তি থেকে সেই গেরুয়া রং মুছে দিয়েছে | মমতা ব্যানার্জী তোমার দলের এমন একজন নেতা বা সমর্থকের নাম বলতে পারবে যে এমন সাহসিকতার সাথে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে | যে বুদ্ধবাবুকে তুমি পরাজিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলে সেই বুদ্ধবাবুকে রাজ্যের মানুষ আজও শ্রদ্ধার সাথে স্মরন করে , হাজার চেষ্টা করেও তুমি বুদ্ধবাবুর শুভ্র পোষাকে একটা কালির ফোঁটাও লাগাতে পারো নি | পরাজিত হবার পরও সিপিআইএমের কমরেড মীনাক্ষী মুখার্জী শতরূপ ঘোষ দীপ্সিতা ধর সায়নদীপ মিত্র কলতান দাসগুপ্ত আরফিন বেগম সৃজন ভট্টাচার্য সবুজ দাস দেবরাজ বর্মন গার্গী চ্যাটার্জীরা মাথা উঁচু করে রাজনীতি করে যাবে | কিন্তু তোমার দলের শওকত জাহাঙ্গীর দেবাংশু ঋতব্রত অনুব্রত উদয়ন প্রতিকুরদের মতো কতগুলো আদর্শহীন নীতিভ্রষ্ট মানুষ কিসের টানে তোমার পাশে দাঁড়িয়ে রাজনীতি করবে বলতে পারো | তুমি এক সময়ে অন্ধ সিপিআইএম বিরোধিতা করে রাজনীতির শীর্ষে উঠেছিলে | আজ তো আর তোমার সামনে সিপিআইএম বিরোধিতা করার কোন সুযোগ নেই , আবার বেশি বিজেপি বিরোধিতা করতে গেলেও তােমার ও অভিষেক ব্যানার্জীর পরবর্তী ঠিকানা হবে তিহার | না মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের রাজনীতিতে উঠে আসার তোমার সামনে আর কোন সুযোগ নেই , কারণ তুমি এমন এক অন্ধকার গূহায় ঢুকে পড়েছ যেখান থেকে বেরিয়ে আসার আর কোন পথ নেই | পশ্চিমবঙ্গে আগামী দিনে লড়াই হবে বিজেপির সাথে সিপিআইএমের এবং সেই লড়াইয়ে জিতবে সিপিআইএমই | কারণ এই সময়েও যে মানুষগুলো শুধুমাত্র আদর্শের টানে সিপিআইএমকে সমর্থন করে যাচ্ছে তারা কেউই সিপিআইএমের পাশ থেকে সরে যাবে না | আর উলটো ঘটনা ঘটবে তোমার দলে | তুমি ও তোমার ভাইপো বরং এতদিন ধরে যে বিপুল পরিমান অর্থ সম্পত্তি করায়ত্ব করেছ তাই নিয়ে বাকি জীবন সুখে কাটিয়ে দাও |
@freemang2001gmail-com



