Pankaj Dhar ChoudhuryonSeptember 22, 2026 কলকাতা মহানগর। পূর্ব বেহালা বিধানসভা ক্ষেত্র। হরিদেবপুর থানা এলাকা। নেতাজী পল্লী। প্রায় ৩৫ বছরের পুরোনো সিপিআইএম পার্টি অফিস। তালা ভেঙ্গে অফিসের আসবাবপত্র নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং অফিসের বাইরের দেওয়াল সুন্দরভাবে গেরুয়া রং করে বিজেপি, বিজেপি নির্বাচনী প্রতীক পদ্মফুল আঁকা হয়েছে। এবং বিজেপির ঝান্ডা লাগানো হয়েছে। এবং অফিসের ভেতরেও দেওয়ালে বিজেপি লেখা হয়েছে। এই অবস্থায় তালা বন্ধ করে দখল নিয়ে চলে যাওয়া হয়েছে।এবার কলকাতা পুলিশ কোনো ব্যবস্থা নেবেনা। বিজেপির রাজ্য সভাপতি জানাবেন- ‘এই দুষ্কৃতীমূলক কাজ বিজেপি করেনি। কারণ অপরের পার্টি অফিস দখল বিজেপির সংস্কৃতি নয়।’ ব্যস, কাজ শেষ।। @Collected