— সুকান্ত ভট্টাচার্য
একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলো
বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে
ভাঙা প্যাকিং বাক্সের গাদায়-
আরো দু’তিনটি মুরগীর সঙ্গে।
আশ্রয় যদিও মিললো,
উপযুক্ত আহার মিললো না।
সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে
গলা ফাটালাে সেই মোরগ,
ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত—
তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত।
তারপর শুরু হলো তার আঁস্তাকুড়ে আনাগােনা:
আশ্চর্য। সেখানে প্রতিদিন মিলতে লাগলো
ফেলে দেওয়া ভাত-রুটির চমৎকার প্রচুর খাবার।
তারপর এক সময় আঁস্তাকুড়েও এলো অংশীদার
ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু’তিনটে মানুষ;
কাজেই দুর্বলতর মোরগের খাবার গেলো বন্ধ হয়ে।
খাবার! খাবার! খানিকটা খাবার।
অসহায় মোরগ খাবারের সন্ধানে
বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে,
প্রত্যেকবারই তাড়া খেলে প্রচণ্ড।
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে—
প্রাসাদের ভেতর রাশি রাশি খাবারের।
তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেলো,
একেবারে সােজা চ’লে এলো
ধপধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে,
অবশ্য খাবার খেতে নয়—
খাবার হিসেবে॥




3 Comments
Your comment is awaiting moderation.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.info/register/person?ref=JW3W4Y3A
Your comment is awaiting moderation.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your comment is awaiting moderation.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your comment is awaiting moderation.
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.info/ur/register-person?ref=SZSSS70P
খুব ভালো লাগলো দাদা
আমার ব্লগের অনেকগুলি CATEGORY আছে। কোন্ কোন্ বিষয় কেমন লাগলো, মন্তব্য পেলে বিষয়গুলিকে আরো উন্নত করার প্রেরণা পাওয়া যাবে। আমার ব্লগের লেখাগুলি যুক্তিবাদী এবং বিজ্ঞানভিত্তিক। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিষয়গুলি পড়লে তাদের মধ্যে বিজ্ঞানভিত্তিক মানসিকতা গড়ে উঠবে এবং তাদের সার্বিক বিকাশে সহায়ক হবে, এই আশাই করি।
প্রশংসনীয় উদ্যোগ । সাফল্য কামনা করি ।