Form and Content in literary criticism

Every phenomenon or things has a certain content and is manifested in a certain form. Content is the totality of the components

সম্পাদকের কলমে

সম্পাদকের কলমে

Form and Content in literary criticism

Every phenomenon or things has a certain content and is manifested in a certain form. Content is the totality of the components

রাত দখলের মঞ্চে আনিসের বাবা, তমন্নার মা

মঞ্চে আনিস খানের বাবা, তমন্নার মা। আনিস খানকে বাড়ি ঢুকে খুন করেছে পুলিশ, প্রতিবাদে সোচ্চার থেকেছেন ছাত্র-যুবরা। আর কালীগঞ্জে উপনির্বাচনের ফল গণনার দিন তৃণমূলের মিছিল থেকে ছোঁড়া বোমায় নিহত হয়েছে দশ বছরের কিশোরী তমন্না খাতুন। ‘অভয়া’-র বিচার চাওয়ার মঞ্চে থেকেছেন তাঁরা। বিচারের দাবিতে মিলে গিয়েছে যন্ত্রণার আলাদা আলাদা স্বর।
তমন্নার মা বলেছেন,                                                                                                                                                     ‘‘আমার মেয়ের দেহ রক্তাক্ত করে দিয়েছে। আপনি বিচার দিন। ২৪ জনকে ধরে পুলিশকে কাজ করতে দিন। পুলিশ বলেছিল সব অপরাধীকে ধরবে। আপনি চাইছেন না বলে পুলিশ ধরছে না। আপনি জোর করে ভোট নেবেন গুণ্ডারা না থাকলে পারবেন না। তাই তাদের আগলে রেখেছেন।’’
                                                                                                                      অঝোরে কাঁদতে কাঁদতে জমায়েতে এমনই বলছেন তমন্নাকে। বৃহস্পতিবার শ্যামবাজারে এসএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি এবং ডিওয়াইএফআই’র ডাকে চলছে প্রতিবাদ অবস্থান। ‘মধ্যরাতে রাত দখল’-র দিকে এগচ্ছে জমায়েত, এগিয়েছে বিচার আদায়ের শপথ। 
তমন্নার মা বলেছেন,

‘‘জানি মেয়েকে কোনোদিন ফিরে পাবো না। তাই আপনাদের সবাইকে বলছি আমার ছোট মেয়েকে খুনের বিচার দিন সবাই।’’
                                                                                                                                      কান্নায় ভেঙে পড়া তমন্নার মা-কে আগলে রাখেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ সহ ছাত্র-যুব নেতৃত্ব।
স্লোগান উঠেছে আনিস, অভয়া, তমন্নার খুনীদের শাস্তি দিতে হবে। বিচার দিতে হবে। ছোট ছোট কুঁড়িদের ফোটার সংগ্রাম চলবে। 
ছাত্র-যুব-মহিলা নেতৃবৃন্দ বারবার বলেছেন, রাজ্যের বা দেশের সরকার অপরাধীদের শাস্তি চায় না। সে কারণে রাজ্যের পুলিশের মতোই তদন্তের নামে দোষীদের আড়াল করেছে কেন্দ্রের সিবিআই। শাস্তি দেয়নি বলে অপরাধীরা সাসহ পাচ্ছে। প্রয়াত মুখ্যমন্ত্রী সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে তৃণমূল সরকারে আসীন হওয়ার পর দুষ্কৃতীরা মনে করছে এই সরকার তাদের। বারবার প্রমাণ হচ্ছে সেকথা কত সত্যি। ফলে জনতার সঙ্গে রাস্তায় নেমেই চলবে বিচারের অধিকারের লড়াই।

মধ্যরাতে ক্ষোভের সাক্ষী থাকল বাংলা

বছর ঘুরলেও ক্ষোভের আগুন জেগে আছে। জলপাইগুড়ি থেকে কলকাতার রাসবিহারি, বৃহস্পতিবার মধ্যরাতে, সেই ক্ষোভেরই সাক্ষী থাকল বাংলা। আর জি কর ঘটনার অতিক্রান্ত এক বছর – তিলোত্তমা বিচার হীন। এই স্লোগান উঠেছে রাজ্যজুড়ে। কোনো টালবাহানা চলবে না। আর জি করে ঘটনায় দ্রুত বিচার দুষ্কৃতকারীদের যথোপযুক্ত শাস্তির দাবীতে রায়গঞ্জ শহরে শুরু হয়ে গেল ধর্না বিক্ষোভে সামিল বহু মানুষ। ডাক দিয়েছে প্রতিবাদী মেয়েদের দল।

রায়গঞ্জে রাত দখল।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জ ছাড়াও রায়গঞ্জ ঘড়ি মোড়ে শুরু হয়ে গেল রাত জাগো আন্দোলন। রায়গঞ্জ সম্মিলিত প্রতিবাদী মহিলা সহ হাজার হাজার মানুষের স্বর পৌছে দিতে হবে সি বি আই থেকে আদালতের দোরগোড়ায়। যতদিন না পর্যন্ত অভয়ার বাবা মায়ের দাবি মান্যতা পাবে না ততদিন গ্রাম থেকে শহর প্রতিবাদে মানুষকে সঙ্গে নিয়েই বৃহত্তর আদোলনের আহ্বান বক্তাদের। জলপাইগুড়ি নাগরিক সংসদের রাত দখল কর্মসূচিতে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে কদমতলা মোড়ে বিরাট জমায়েত করেন অসংখ্য মানুষ। মশাল নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত করে তোলে ছাত্র যুবরা। প্রতিবাদী মানুষের রাত দখলের কর্মসূচিতে শুরুতে বক্তব্য রাখেন জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্না বাগচী, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড: হিরন্ময় বিশ্বাস,আশাকর্মী চুমকী দাস সহ অন্যান্যরা সঙ্গে চলে প্রতিবাদী সংগীত, নৃত্য সহ সাংস্কৃতিক কর্মসূচি। জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বায়ক ডাক্তার পান্থ দাশগুপ্ত বলেন মহিলাদের উদ্যোগে জলপাইগুড়িতে রাত দখলের কর্মসূচি চলছে অসংখ্য মানুষ গত এক বছর পূর্তিতে রাস্তায় নেমেছেন জলপাইগুড়ির প্রতিবাদী চরিত্রকে আমরা কুর্নীষ জানাই। অভয়ার বিচারের দাবিতে লড়াই জারি রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।রাত ১২ টায় কদমতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন নাগরিক সংসদের আহ্বায়ক ডাক্তার পান্থ দাশগুপ্ত। জলপাইগুড়িতে প্রাক্তন ছাত্রনেতা ময়ূখ বিশ্বাস বলেছে, অভয়া থেকে তমন্না, আমরা ভুলব না। ভুলতে দেব না। যতদিন বিচার না মিলবে রাস্তায় নামবে প্রতিবাদ। হওড়ার সালকিয়া বা মেদিনীপুর শহরের রিং রোড সাক্ষী থেকেছে এমনই প্রতিবাদের।

হাওড়ার সালকিয়ায় প্রতিবাদ মিছিল।

অভয়া মঞ্চের আহ্বানে কলকাতার বহু জায়গায় হয়েছে রাত দখল। নেতাজীনগর থেকে রাসবিহারী বা বাঁশদ্রোণী- বহু জায়গায় জড়ো হয়েছেন নাগরিকরা। গানে, কবিতায় প্রতিবাদের ভাষা ধ্বনিত হয়েছে মধ্যরাতে।

রাজ্য জুড়ে পথে জনতা, আওয়াজ উঠেছে বিচারের

বছর বার করেও বিচারের দাবিতে সোচ্চার গোটা রাজ্য। কত বছর ১৪ আগস্ট স্বাধীনতা উত্তর ভারতবর্ষ সাক্ষী থেকেছে এক আন্দোলনের। মহিলাদের অধিকার এবং নিরাপত্তার দাবিতে গোটা রাজ্যে মানুষ পথে নেমেছিলেন। আরজি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। উত্তাল হয়েছিল রাজ্য। 
ঘটনার এক বছর পার হলেও আসল দোষীরা এখনও শাস্তি পায়নি। আজ ফের রাজ্য জুড়ে বিচারের দাবিতে, নারী নিরাপত্তার দাবিতে পথে নেমেছে রাজ্যবাসী।
কলকাতা থেকে জলপাইগুড়ি রাজ্যের প্রতিটা প্রান্তে রাত দখল কর্মসূচি সফল করতে পথে নেমেছেন বিভিন্ন সংগঠন থেকে সাধারণ মানুষজন। কলকাতা শহরের একাধিক জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। সব জায়গায় একটাই আওয়াজ উঠেছে, তা হচ্ছে বিচারের।

@freemang2001gmail-com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

ranjan.254@gmail.com Avatar

Featured Posts

Work Experience

Technologies

Creating