Form and Content in literary criticism

Every phenomenon or things has a certain content and is manifested in a certain form. Content is the totality of the components

সম্পাদকের কলমে

সম্পাদকের কলমে

Form and Content in literary criticism

Every phenomenon or things has a certain content and is manifested in a certain form. Content is the totality of the components

আজ ৯ই আগস্ট – বিশ্ব আদিবাসী দিবস। এইবার রাজ্যের ডবল ইঞ্জিনের বিজেপি সরকার এই দিনটি উদযাপনের সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছে।

[18:54, 09/08/2026] Pankaj Dhar Chowdhury 🚩😎: আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সব জেলাশাসককে ৫ আগস্ট ২০২৬ এর পাঠানো নির্দেশিকায় ৯ আগস্টের নির্ধারিত কর্মসূচি বাতিলের কথা জানানো হয়েছে। এই নির্দেশিকার ফলে সকল অংশের আদিবাসী মানুষের জনভাবনায় এক নজিরবিহীন চোট পৌঁছেছে। বিজেপি সরকারের এই একদেশদর্শী স্বৈরাচারী ঘোষণায় তাদের আত্মমর্যাদা ক্ষুন্ন হয়েছে।

সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস্ , পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি – ট্রেড ইউনিয়নের জয়েন্ট ফোরাম রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ও ঘোষণাকে তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিজেপির নতুন সরকারের এই স্বৈরাচারী ও ফ্যাসিস্ট পদক্ষেপের বিরোধিতা করছে। ৯ই আগস্ট সারা বিশ্বের আদিবাসী সমাজের এক আত্মমর্যাদার দিবস। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ই আগস্ট দিনটিকে আদিবাসী সংস্কৃতি, ভাষা ও অধিকার রক্ষার জন্য স্বীকৃতি দেয়। অনেক বছর ধরে, বিশেষ করে ১৯৯৪ সালের পর থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি আদিবাসী সমাজ ৯ই আগস্ট দিনটি অত্যন্ত সম্মান ও গর্ববোধের সঙ্গে পালন করে আসছে। সরকারিভাবেও যথোচিত মর্যাদার সাথে সাথে দিনটি উদযাপিত হয়ে আসছিল।

আমরা বামপন্থীরা মনে করি, রাজ্য সরকারের এই আদেশ আদিবাসী সমাজের বিভিন্ন অংশের মানুষকে ৯ই আগস্ট নিজেদের পরিচয় উদযাপন করতে বাধা দিতে পারবে না বা তাদের আত্মপরিচয়ের এ অধিকার কেড়ে নিতে পারবে না। সিআইটিইউ আজ দৃঢ়তার সঙ্গে ৯ই আগস্ট সকল আদিবাসী সমাজ ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাদের আবেগ, অনুভূতি ও সংস্কৃতির গুরুত্বকে অক্ষুণ্ণ রাখতে সমবেতভাবে দিনটি উদযাপনের সাথে ঐক্যমত পোষণ করেছে ও নানা স্থানে অংশগ্রহণ করেছে। আমরা কঠোরভাবে জানাতে চাই, সংঘ পরিবারের “হিন্দি, হিন্দু, হিন্দুস্তান”-এর এই শাসন মানুষের ভাষা, সংস্কৃতি, ধর্ম ও নিজস্ব চর্চার অধিকার কেড়ে নিচ্ছে। আমরা এই স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে যুথবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ও আদিবাসী সমাজের বিকাশে সকল সাংবিধানিক অধিকার রক্ষার পথে দৃঢ় ভূমিকা নেবো।

আজ জল জঙ্গল জমির অধিকার রক্ষার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই এর অবিসংবাদিত নেতা বীর বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করে চা বাগানের শ্রমিকদের জমির অধিকার, নূন্যতম মজুরি, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান, চিকিৎসা, বেঁচে থাকার মত পেনশনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করেন আজকে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আলিপুরদুয়ারের রহিমাবাদ চা বাগান থেকে জলপাইগুড়ির বানারহাট, চালসা, দার্জিলিং এর নকশালবাড়িতে।
আজ ৯ই আগস্ট – বিশ্ব আদিবাসী দিবস আলিপুরদুয়ারে পালিত হচ্ছে সরকারীভাবে।

@freemang2001gmail-com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About

ranjan.254@gmail.com Avatar

Featured Posts

Work Experience

Technologies

Creating